বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সিন্ধুক। ছবিটি তোলা হয়েছে পতিসহরে অবস্থিত কবির কুঠি বাড়ি হইতে।


আত্রাই নদীতে ‘লৌহদ্বীপ’

আত্রাই নদীর মধ্যে পাঁচ-ছয়টি দ্বীপ জেগে উঠেছে। লৌহসদৃশ কালো ও অত্যন্ত কঠিন শিলার বেশ বড় আকারের ওই দ্বীপগুলোকে এলাকার মানুষ বলছেন ‘খইন্যা’ (খনি)। নদীর মাঝে উত্তর দিকে প্রায় ১৫ ফুট উঁচু শক্ত পাহাড়। ৪০-৫০ বছর আগে থেকে এটি দেখা যাচ্ছে। আর ছয় বছর আগে ওই দ্বীপটির দক্ষিণে আরও কয়েকটি দ্বীপ জেগে উঠেছে।

দ্বীপ থেকে সংগ্রহ করা কয়েকটি শিলাখণ্ড পরীক্ষার জন্য স্থানীয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগে দেওয়া হয়। গতকাল বুধবার বিকেলে ওই বিভাগের অধ্যাপক মো. শাহাদাত হোসেন খান বলেন, প্রাথমিক পরীক্ষায় শিলাখণ্ডে যেসব উপাদান পাওয়া গেছে, তাতে নিশ্চিত যে ওগুলো লোহা। আত্রাই নদীর দ্বীপটি দেশে প্রথম আবিষ্কৃত লোহার খনি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২




অবস্থান
রানীনগর উপজেলা নওগাঁ জেলার দক্ষিণ-পূর্ব সীমানায় অবস্থিত। উপজেলার ‍উত্তরে বগুড়া জেলার আদমদীঘি থানা। দক্ষিণে নাটোর জেলার সিংড়া থানা। পূর্বে বগুড়া জেলার নন্দীগ্রাম থানা। রাণীনগর উপজেলায় বেশ কয়েকটি বড় হাট-বাজার রয়েছে,রানীনগর, ত্রিমহনি ও আবাদপুকুর তাদের মধ্যে উন্নত।
প্রশাসনিক এলাকা
রাণীনগর উপজেলার আয়তন ২৫৮.৩৩ বর্গ কিলোমিটার।  নওগাঁ সদর উপজেলা,  আদমদীঘি উপজেলা আত্রাই উপজেলা, নন্দীগ্রাম উপজেলাসিংড়া ও মান্দা উপজেলা দ্বারা এই উপজেলার সীমান্ত বিভক্ত হয়েছে। রাণীনগর উপজেলার প্রধান নদী ছোট  যমুনা, এছাড়া পূর্ব সীমানা দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী নাগর নদ, রবীন্দ্রনাথ ঠাকুর পতিসরকাচারী  বাড়িতে থাকা অবস্থাই যে নদীকে নিয়ে বিশ্বকবি  রবীন্দ্রনাথ ঠাকুর  "আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে" কবিতাটি লিখেছিলেন। রাণীনগর থানা, সদর উপজেলার একটি মৌজা নিয়ে গঠিত। সদর-এর আয়তন ০.১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৪,৭৫৭ জন, তন্মধ্যে পুরুষ ৫১%, মহিলা ৪৯%।
উপজেলাটি প্রতিষ্ঠিত হয় ১৯১৬খ্রিস্টাব্দে, এবং উপজেলা হিসেবে স্বীকৃতি পায় ১৯৮৩ খ্রিস্টাব্দে। এই উপজেলার অন্তর্গত গ্রামের সংখ্যা ১৬৯টি এবং মৌজা ১৯১টি।

জনসংখ্যার উপাত্ত
উপজেলার মোট জনসংখ্যা  ১,৫৮,২৪৪ জনপুরুষ৫০.৯৪%মহিলা৪৯.০৬%।    মুসলমান ৮৬.৬%হিন্দু ১৩% এবং অন্যান্য ০.৪%। (আর বেশি হতে পারে)
শিক্ষা
উপজেলার শিক্ষার হার ৩৪.২%। গড় শিক্ষার হার ২৭.৯%, পুরুষ ৩৫.২% মহিলা ২০%। উপজেলায় রয়েছে ৪টি কলেজ, ১৬টি উচ্চ বিদ্যালয়, ৮২টি প্রাথমিক বিদ্যালয়, ১৫টি মাদ্রাসা, বিভিন্ন NGO কর্তৃক প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় ৮৫ টি, অন্যান্য প্রতিষ্ঠান ১৮টি। রাণীনগর উপেজলার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রানীনগর পাইলট উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়-এর প্রধান শিক্ষকের দায়ীত্ব পালন করছেন আবু বক্কর সিদ্দিক।  এলাকার শিক্ষা বিস্তারে ২০১০ খ্রিস্টাব্দের মাঝামাঝি দিকে একডালা গ্রামের কতিপয় যুবক গ্রামে একটি "আদর্শ পাঠাগার" নামে গণগ্রন্থগারের ষুচনা করে, কিন্তু যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে তা এখনও পরিপূর্ণতা পায়নি।


বিবিধ
রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের রাজাপুর ও কালীগ্রাম গ্রামে প্রাচীন কিছু স্থাপনার নিদর্শন পাওয়া যায়। রাজাপুর গ্রামে একটি উঁচু ঢিবি রয়েছে, কথিত আছে উক্ত ঢিবি একটি ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ী। একডালা গ্রামেও একটি মধ্যযুগীয় মসজিদ,কিছুকাল পূর্বেও যা  আল্পনাখচিত ছিল, কিন্তু সংরক্ষণের অভাবে তা আজ ধ্বংসপ্রাপ্ত।