বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সিন্ধুক। ছবিটি তোলা হয়েছে পতিসহরে অবস্থিত কবির কুঠি বাড়ি হইতে।


আত্রাই নদীতে ‘লৌহদ্বীপ’

আত্রাই নদীর মধ্যে পাঁচ-ছয়টি দ্বীপ জেগে উঠেছে। লৌহসদৃশ কালো ও অত্যন্ত কঠিন শিলার বেশ বড় আকারের ওই দ্বীপগুলোকে এলাকার মানুষ বলছেন ‘খইন্যা’ (খনি)। নদীর মাঝে উত্তর দিকে প্রায় ১৫ ফুট উঁচু শক্ত পাহাড়। ৪০-৫০ বছর আগে থেকে এটি দেখা যাচ্ছে। আর ছয় বছর আগে ওই দ্বীপটির দক্ষিণে আরও কয়েকটি দ্বীপ জেগে উঠেছে।

দ্বীপ থেকে সংগ্রহ করা কয়েকটি শিলাখণ্ড পরীক্ষার জন্য স্থানীয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগে দেওয়া হয়। গতকাল বুধবার বিকেলে ওই বিভাগের অধ্যাপক মো. শাহাদাত হোসেন খান বলেন, প্রাথমিক পরীক্ষায় শিলাখণ্ডে যেসব উপাদান পাওয়া গেছে, তাতে নিশ্চিত যে ওগুলো লোহা। আত্রাই নদীর দ্বীপটি দেশে প্রথম আবিষ্কৃত লোহার খনি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।